দীর্ঘ ৩২ বছর পর খুললো ঢাকসু'র কার্যালয়; নির্বাচন চায় শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
ঢাকা কলেজ ছাত্র সংসদের (ঢাকসু) কার্যালয় দীর্ঘ ৩২ বছর পর অবশেষে খুলে দেওয়া হয়েছে। ১৯৯৪ সালের পর থেকে তালাবদ্ধ থাকা এই কার্যালয়টি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলেজ কর্তৃপক্ষের নির্দেশে খোলা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।
কলেজ প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই ছাত্র সংসদ ভবনটি ১৯৯৪ সালের পর থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কার্যালয়ের ভেতরে পুরোনো কাগজ, ধুলোবালি এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা গেছে।
অর্থনীতি বিভাগের ছাত্র রোমান জাবির বলেন, "আমার জন্মের আগে থেকেই এই ভবনে তালা ঝুলছে। এর ভেতরের অবস্থা দেখে এটিকে কোনো ছাত্র সংসদের কার্যালয় বলে মনে হয় না। আমরা চাই, চলতি মাসের মধ্যেই প্রশাসন নির্বাচনের একটি রোডম্যাপ প্রকাশ করুক।"
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হবে। এই কমিটি চলতি সপ্তাহের মধ্যেই ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রকাশ করবে এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে এটি সংস্কারের কাজ শুরু করবে।
ঐতিহাসিক তথ্য অনুসারে, ১৯৩২-৩৩ মেয়াদে নুরুল হুদা ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন, যা সে সময় সর্বোচ্চ পদ ছিল। পরে সহ-সভাপতি বা ভিপি সর্বোচ্চ পদে রূপান্তরিত হয়। পঞ্চাশের দশকে ৮টি, ষাটের দশকে ৭টি, সত্তরের দশকে ৩টি, আশির দশকে একটি এবং নব্বই দশকে চারটি ছাত্র সংসদ গঠিত হয়েছিল। সর্বশেষ নির্বাচন ১৯৯৩ সালে অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের হারুন-জাবেদ প্যানেল বিজয়ী হয়েছিল।
শিক্ষার্থীরা আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে একটি আবেদনপত্র ও স্বাক্ষরলিপি কলেজ অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়েছে। কলেজ প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, শিক্ষার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা ঘোষণা করেছে যে দাবি পূরণ না হলে আগামী ২২ সেপ্টেম্বর থেকে কলেজ প্রশাসনিক ভবনের সামনে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থী রোমান জাবির বলেন, "ঢাকা কলেজ এই উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার ছাত্রসমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলেও ঢাকা কলেজ প্রশাসন নীরব রয়েছে।"
তিনি আরও বলেন, "ছাত্র সংসদ শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম। চব্বিশের গণঅভ্যুত্থানের বিজয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম জরুরি। যদি প্রশাসন নির্বাচন না দেয়, তাহলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।"
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৭ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
