ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে ডাকসুর বিক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নরসিংদীসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দা রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ বিভিন্ন স্লোগান দেন।
“দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে”
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে ডাকসুর এক নেতা সাদিক কায়েম বলেন, সম্প্রতি নরসিংদীর ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সেখানে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, দেশে ভিন্নমত দমনের প্রবণতা দেখা যাচ্ছে এবং কোনোভাবেই ‘ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতাদের জামিন ও বিচার প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
সরকারের প্রতি আহ্বান
ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, নরসিংদীর ঘটনায় বিএনপির একাধিক নেতা ধর্ষণের ঘটনা ধামাচাপায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং সরকারকে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা যেন রাজনৈতিক হাতিয়ার না হয়। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বদলে প্রশাসনিকভাবে এসব তথ্য জানার ব্যবস্থা থাকতে হবে।
বিক্ষোভ সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ অন্য নেতারাও বক্তব্য দেন।
সমাবেশ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
২ মিনিট আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১ ঘন্টা আগে
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
১২ ঘন্টা আগে
