ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন ওরফে কালুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন ওরফে কালু মেহেরপুরের পিরোজপুর এলাকার মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ে আদালত উল্লেখ করেন, আসামির ওপর আরোপিত অর্থদণ্ড ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। বর্তমান সম্পদ থেকে অর্থ আদায় সম্ভব না হলে ভবিষ্যতে তার মালিকানাধীন বা অধিকারভুক্ত সম্পদ থেকে তা আদায় করা যাবে। ক্ষতিপূরণের দাবি অন্য যেকোনো দাবির চেয়ে অগ্রাধিকার পাবে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৬ ধারার বিধান অনুযায়ী আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য মেহেরপুরের ডেপুটি কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। পরে ওই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার কথা বলা হয়েছে।
আসামি চাইলে রায়ের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। বিচারাধীন সময়ে হাজতবাসের সময় ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারার বিধান অনুযায়ী সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে আদালত থেকে বের হওয়ার পর তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
জামালপুরে একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু
১৩ ঘন্টা আগে
মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
যশোরের মণিরামপুরে ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো-হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁওড়সংলগ্ন
১ দিন আগে
বসুন্দিয়া বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (জঙ্গলবাধাল) বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) গ্রেপ্তার হয়েছেন।ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার পরিপ্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর আলম খান
১ দিন আগে
তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর
১ দিন আগে
