রাজনীতি

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: গিয়াস উদ্দিন তাহেরী

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: গিয়াস উদ্দিন তাহেরী

ছবি: সংগৃহীত


সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান আলোচনার মধ্যে সমালোচনামূলক মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন, যিনি মাওলানা তাহেরী নামে পরিচিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

তাহেরী বলেন, “সাতক্ষীরায় কী চলছে? মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬, আর উনার বয়স ৭৪। কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।”

তিনি আরও অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা কিংবা পরে দ্বিতীয় বিয়ের কথা বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তাহেরী বলেন, “প্রশাসনের কাছে বলব, সঠিক তদন্ত করুন।”

বক্তব্যে তিনি আরও বলেন, “এই মিথ্যাবাদীদের ও মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে, কিন্তু অন্তরে ইসলাম নেই। হারামকে হালাল প্রমাণ করতে বট বাহিনী ব্যবহার করা হয়।”

নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রচারণার সময় নারী-পুরুষের জন্য আলাদা পর্দার ব্যবস্থা রেখে পর্দা সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের কথিত ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এ ঘটনায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিজেদের অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এদিকে, ভিডিওগুলোর সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ করা হয়নি।


শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সাহস নেই: বাগেরহাটে সারোয়ার তুষার
শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সাহস নেই: বাগেরহাটে সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সাহস রাখেন না। তিনি দাবি করেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই।বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রা ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।বক্তব্যে সারোয়ার

৫ ঘন্টা আগে


জামায়াতকে ক্ষমতা না দিলেও সাতক্ষীরায় তাদের চেহারা দেখিয়ে দিলেন আল্লাহ: রাকসু জিএস
জামায়াতকে ক্ষমতা না দিলেও সাতক্ষীরায় তাদের চেহারা দেখিয়ে দিলেন আল্লাহ: রাকসু জিএস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।বুধবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও সাতক্ষীরা জেলায় প্রভাব বিস্তারের সুযোগ দিয়ে তাদের...

৬ ঘন্টা আগে


গাজী নজরুল ইসলাম ইস্যুতে জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীম হোসেনের
গাজী নজরুল ইসলাম ইস্যুতে জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীম হোসেনের

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত সাবেক স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ জামায়াতে

৬ ঘন্টা আগে


সোনাগাজীতে এনসিপির সংঘর্ষ: এক দিনের ব্যবধানে আরও এক নেতাকে শোকজ, মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা
সোনাগাজীতে এনসিপির সংঘর্ষ: এক দিনের ব্যবধানে আরও এক নেতাকে শোকজ, মোট তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনায় এক দিনের ব্যবধানে তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। সর্বশেষ জেলা যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক রাজীবকে শোকজ করা হয়েছে।বুধবার (২২ জুলাই) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom