জাতীয়

ধীরে ধীরে দেশের গ্যাস সংকটের উন্নতি হবে: রিজভী

অনলাইন ডেস্ক

২২ ঘন্টা আগে


ধীরে ধীরে দেশের গ্যাস সংকটের উন্নতি হবে: রিজভী

ছবি: সংগৃহীত


জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের চলমান গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

‘জ্বালানি সংকট কোনো দেশের একক সমস্যা নয়’

রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়; এটি একটি আন্তর্জাতিক সংকট। কোনো একক রাষ্ট্রের পক্ষে এ সংকট একাই সমাধান করা সম্ভব নয়।

তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব’

বিএনপির এই নেতা বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশ পরিচালনা করছে। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বিপুল পরিমাণ গ্যাস আমদানি করছে। একই সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ও হস্তক্ষেপ করা হচ্ছে।

বিভিন্ন পণ্যের দাম বাড়লেও সরকারের কঠোর পদক্ষেপের কারণে গত আগস্টে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন রিজভী।

তারেক রহমানের উদ্যোগের প্রশংসা

দেশকে সামগ্রিকভাবে উন্নতির দিকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে তারেক রহমানের বিভিন্ন উদ্যোগকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেন তিনি।


মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)...

১৭ ঘন্টা আগে


৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০...

২০ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...

২১ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom