ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দা সিটি সিগন্যালের নিন্দা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম “দা সিটি সিগন্যাল”।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি জানায়, গণতান্ত্রিক সমাজে সংবাদকর্মীরা জনগণের চোখ ও কান হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার হওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হানে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাদের বক্তব্য চলাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকীর ওপর আক্রমণের চেষ্টা করা হয় এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে।
দা সিটি সিগন্যালের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং সাংবাদিকতার স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। কোনো অবস্থাতেই সাংবাদিকদের ওপর হামলার বৈধতা থাকতে পারে না। সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, রাজনৈতিক সংগঠন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।
বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, “সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও তথ্যের প্রবাহকে বাধাগ্রস্ত করার চেষ্টা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৯ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২২ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২৩ ঘন্টা আগে
