সারাদেশ

ধানখেতের আলে মিলল নবজাতক, সেবায় এগিয়ে এলেন শাহ জামাল পরিবার

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ধানখেতের আলে মিলল নবজাতক, সেবায় এগিয়ে এলেন শাহ জামাল পরিবার

জামালপুরের ইসলামপুরে ধানখেতের আলে কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। সোমবার সকালে হাঁটতে বের হয়ে সড়কের পাশে শিশুটিকে দেখতে পান স্থানীয় শিক্ষার্থী শাহ জামাল। তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পর খবর দেন পুলিশ ও স্থানীয় প্রশাসনকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আবারও শিশুটিকে তাঁর জিম্মায় দেওয়া হয়।

ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার বাসিন্দা শাহ জামাল বলেন, সকালে হাঁটতে গিয়ে প্রথমে একটি নতুন কম্বল চোখে পড়ে। কাছে গিয়ে দেখেন, কম্বলের ভেতর নড়ে–চড়ে থাকা একটি নবজাতক। তিনি বলেন, ‘দূর থেকে মনে হয়েছিল হয়তো মৃত। পরে দেখি, বেঁচে আছে। বাড়িতে এনে ৯৯৯-এ ফোন করি।’

শাহ জামালের মা রিক্তা বেগম এখন শিশুটির দেখভাল করছেন। তিনি জানান, ‘শিশুটি খুব শান্ত, সুন্দর। আল্লাহ এত মানুষের মধ্যে আমাদের বুকে দিয়েছেন। আমরা তাকে রাখতে চাই।’ তবে আরও কয়েকজনও শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

শিশুটির অভিভাবক নির্ধারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী দম্পতিকে আগামী বুধবার দুপুর ১২টার মধ্যে সমাজসেবা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্র ও জীবনবৃত্তান্ত যুক্ত করতে হবে।

ইউএনও নাজমুল হুসাইন বলেন, ‘কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, তা পাওয়া যায়নি। দত্তক দেওয়ার প্রক্রিয়ায় আবেদনকারীদের যাচাই-বাছাই করা হবে। শেষে আইনি প্রক্রিয়ায় শিশুটির নিরাপত্তা নিশ্চিত করে দত্তক দেওয়া হবে।’


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom