জাতীয়

দেশকে নিজের ঘরের মতো পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


দেশকে নিজের ঘরের মতো পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ব্যক্তিগত অভ্যাসের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু তিনি কখনো যেখানে-সেখানে ফেলেন না। ব্যবহার শেষে তা পকেটে রেখে পরে নির্ধারিত স্থানে ফেলেন।

তিনি বলেন, “আমার পকেটে হাত দিলে টিস্যু পাওয়া যাবে। ব্যবহার করার পর আমি টিস্যু পকেটে রেখে দিই। রাতে বাসায় গিয়ে ডাস্টবিনে বা নির্ধারিত স্থানে সেগুলো ফেলে দিই।”

তারেক রহমান বলেন, পরিচ্ছন্নতা কেবল সরকারের বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন এলে দেশকে পরিষ্কার রাখা অনেক সহজ হবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পানির বোতল, প্লাস্টিকের প্যাকেটসহ ব্যবহার শেষে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাস্তাঘাটে ফেলে পরিবেশ দূষণ করা উচিত নয়।

তিনি বলেন, “নিজের ঘর যেমন আমরা পরিষ্কার রাখি, দেশকেও তেমন নিজের ঘরের মতো ভাবতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ পরিষ্কার করে দিয়ে যাবে না। দেশকে সুন্দর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ক্ষতি বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে।

সরিকল-বাটাজোর খালে ভাসমান প্লাস্টিকের বোতল দেখিয়ে তিনি বলেন, কয়েকজন মানুষ পরিষ্কার রাখলেও অন্যরা নিয়মিত ময়লা ফেললে কোনো স্থান পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, “দেশটাও ঘরের মতো। কয়েকজন পরিষ্কার করবে আর সবাই ময়লা করবে-এভাবে দেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। যেখানে ময়লা ফেলার জায়গা, সেখানেই ময়লা ফেলতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, বাজার, সড়ক ও জনসমাগমস্থলে ছড়িয়ে থাকা আবর্জনা শুধু পরিবেশ দূষণই নয়, দেশের সৌন্দর্যও নষ্ট করে। তাই সম্মিলিত সচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এর আগে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টার দিকে তার গাড়িবহর সেখানে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

১ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

১ দিন আগে


ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর

২ দিন আগে


মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের

মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom