আইন-আদালত

দেশের সকল থানায় অনলাইন জিডি (GD) পরিষেবা শুরু

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


দেশের সকল থানায় অনলাইন জিডি (GD) পরিষেবা শুরু

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে দেশের সকল থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুযোগ চালু হচ্ছে। এর মাধ্যমে রেলওয়ে পুলিশের ছয়টি জেলার ২৪টি থানাসহ সারাদেশের সব থানায় জনসাধারণ তাদের ঘরে বসেই জিডি দাখিল করতে পারবেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে এই অনলাইন জিডি ব্যবস্থা চালু করা হলো। এখন থেকে সাধারণ মানুষকে আর সরাসরি থানায় যেতে হবে না; মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে।

অনলাইনে জিডি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন বা জিডি দাখিলের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করার ব্যবস্থা রেখেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

১ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

১ দিন আগে


হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...

২ দিন আগে


ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom