দেশের নতুন ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
খুলনা সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।
সিলেট সিটি করপোরেশন-এ নিয়োগ পেয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এর প্রশাসক হয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান।
গাজীপুর সিটি করপোরেশন-এর দায়িত্ব দেওয়া হয়েছে মো. শওকত হোসেন সরকারকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আজ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেই হিসাবে ২০২৬ সালের ১৪ আগস্ট তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হবে।আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন বাংলাদেশের পরিচিত ইসলামি বক্তা, চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক। দীর্ঘ...
৫১ মিনিট আগে
আজ ঢাকায় যেসব উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে
দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর-সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীতে উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি রয়েছে।ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচিসকাল ১০টায় তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠিত হবে।...
১ ঘন্টা আগে
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
১৩ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
১৪ ঘন্টা আগে
