‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’—প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা ও বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, অতীতেও কিছু রাজনৈতিক দল বিভিন্ন সময়ে গণতন্ত্র ও নির্বাচনের বিরোধিতা করেছে। ১৯৮৬ সালে চট্টগ্রামের মাটিতে যারা নির্বাচনে অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ বলেছিল, পরবর্তী সময়ে তারাই স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ১৯৯৬ সালেও ওই রাজনৈতিক শক্তির একটি অংশ স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ মানুষ জানে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে একমাত্র দল বিএনপি।’
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তন হয়েছে। জনগণ আবারও বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল এখন বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ বাংলাদেশের সঙ্গে একই সময়ে স্বাধীনতা অর্জন করেও অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ বিভিন্ন চড়াই-উতরাই পেরোলেও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, ‘আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে—দেশের উন্নয়নে কোনো বাধা মানবো না।’
‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান
ভারতকে বাংলাদেশের ‘বড় বন্ধু’ দাবি করে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না।বিস্তারিত:রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান-ন্যায়বিচার, মেধার মূল্যায়ন...
১ ঘন্টা আগে
জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে দলটির নেতাকর্মীদের আচরণের প্রশংসা করেছেন নারী সংবাদকর্মী ফেরদৌস উষা।শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।ফেরদৌস উষা লেখেন,
৭ ঘন্টা আগে
পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল—এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ‘স্লো’ করে দেওয়ার কথা বলেছিলেন। এ-সংক্রান্ত একটি...
৮ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।তবে রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ রোববার জোটের শরিকদের...
৯ ঘন্টা আগে
