দেশের বর্তমান ‘অসুস্থতা’ সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই: ডা. খালিদুজ্জামান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক ‘অসুস্থতা’ বিরাজ করছে, তা নিরাময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ডা. এস এম খালিদুজ্জামান বলেন, “বাংলাদেশ এখন একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। পুরো দেশে এক ধরনের অসুস্থতা বিরাজ করছে। এই মুহূর্তে সেই অসুস্থতা সারাতে ডা. শফিকুর রহমান ছাড়া আর কেউ পারবেন না।”
তিনি বলেন, “আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মা-বোনেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, কেউ জুলুমের শিকার হবে না এবং প্রত্যেকে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।”
জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।
জনসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের ছেলে ড. সাঈদ খান। তিনি বলেন, “আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের আদর্শ অনুযায়ী ‘ন্যায় ও ইনসাফের রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চাই। জুলাইয়ে আমার বাবাসহ যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সম্মান রক্ষা করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”
সমাবেশে জামায়াত ও সমমনা জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
২ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১০ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২৩ ঘন্টা আগে
