দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, নতুন দাম ঘোষণা বাজুসের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ২১ হাজার ৯১৫ টাকা, যা দেশীয় পরিমাপ অনুযায়ী ভরিপ্রতি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। একইভাবে ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের গ্রামপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯২০ টাকা, ফলে ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৩০ টাকা, যা ভরিপ্রতি হিসেব করলে দাঁড়ায় ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের গ্রামপ্রতি দাম ধরা হয়েছে ১৪ হাজার ৭৩৫ টাকা, ফলে ভরিপ্রতি বাজারমূল্য দাঁড়াবে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুস ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছিল ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৪৫৫ টাকা কমে বর্তমানে ২২ ক্যারেট রুপার এক ভরি বিক্রি হচ্ছে ৭ হাজার ৩০২ টাকায়। ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৫ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার—যার মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
১ দিন আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
২ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৪ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৫ দিন আগে
