দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের ভরিতে নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি):
- ২২ ক্যারেট: ২,০৯,৫২০ টাকা
- ২১ ক্যারেট: ২,০০,০০৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪২,৫৯২ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার প্রভাব এবং স্থানীয় পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।
রূপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বৃদ্ধি পেলেও রূপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের দামই বহাল থাকবে।
- ২২ ক্যারেট রূপা: ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট রূপা: ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট রূপা: ৩,৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
১৮ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
২৫ দিন আগে
বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে। শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬
১ মাস আগে
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১ মাস আগে
