জাতীয়

দেশের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


দেশের ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ রোপণ করা হবে।

চলতি বছরের কর্মসূচিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান বরাদ্দ করা হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেবে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। পূর্বঘোষিত সময় পরিবর্তন করে উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জলবায়ু সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেবেন।


প্রতি শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতি শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষার উপাদান নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন ও টেকসই বাংলাদেশের অন্যতম ভিত্তি। একই সঙ্গে দেশকে পরিচ্ছন্ন রাখতে এবং পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান...

২ ঘন্টা আগে


বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, লোডশেডিং ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, লোডশেডিং ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের ব্যবধান কমে আসায় লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী জানান,...

৫ ঘন্টা আগে


দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়
দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর, সংসদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য

৬ ঘন্টা আগে


পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের
পাচার হওয়া অর্থ ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা বা কার্যকর রূপরেখা নেই। তিনি সরকারের প্রতি এ বিষয়ে শক্তিশালী ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিদেশে পাচার

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom