রাজনীতি

‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঘোষিত এক দফায় শুধু শেখ হাসিনার পদত্যাগ নয়, বরং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ অবসানের অঙ্গীকার ছিল। কিন্তু আন্দোলনের শরিকদের বিরোধিতার কারণে সেই লক্ষ্য পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, “এক দফা পুরোপুরি অর্জিত হলে পুলিশের দলীয়করণ বন্ধ হতো, গ্রামে গ্রামে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হতো। আজও মানুষ গ্যাস ও বিদ্যুৎ সংকটে ভুগছে। দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি।”

নাহিদ ইসলাম বর্তমান সরকার এবং বিএনপির ভূমিকাও সমালোচনা করেন। তিনি বলেন, গত দুই বছরে সংস্কার কার্যক্রমে বিএনপি ইতিবাচক ভূমিকা পালন করেনি। তার ভাষ্য, পাঁচ মাস ক্ষমতায় থাকার পরও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি এবং দুর্নীতি ও ঘুষের অভিযোগ এখনো বিদ্যমান।

তিনি বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দিয়েছিলাম। বাংলাদেশকে আবার কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি কিংবা চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত হতে দেওয়া হবে না।”

আলোচনা সভায় আওয়ামী লীগের রাজনীতির সম্ভাব্য পুনর্বাসন নিয়েও কড়া অবস্থানের কথা জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে রাজনৈতিকভাবে তার কঠোর প্রতিক্রিয়া হবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনাকে ঘিরেও একটি কঠোর মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে জনগণ প্রস্তুত রয়েছে—এমন মন্তব্যও করেন তিনি।

এনসিপির আয়োজিত এ আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্দোলনের লক্ষ্য, গণতান্ত্রিক সংস্কার এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়েও আলোচনা করা হয়।


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

৯ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom