বানিজ্য

দেশে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমলো ২,২১৬ টাকা

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী-

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪৪,৭১১ টাকা

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৩,৫৭২ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০০,২১৩ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৩,০৬৩ টাকা

এর আগে গত ২৩ এপ্রিলও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী-

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫,৪৮২ টাকা

  • ২১ ক্যারেট: ৫,১৯০ টাকা

  • ১৮ ক্যারেট: ৪,৪৯১ টাকা

  • সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর ভিত্তি করেই স্বর্ণ-রুপার দাম এভাবে সমন্বয় করা হয়ে থাকে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom