দেশ ছাড়ার পর এক বছর ‘ট্রমায়’ ছিলেন আসাদুজ্জামান খান কামাল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ ছাড়ার পর প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্যে ছিলেন। দেশে ফিরে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের পলাতক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পরিস্থিতি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস ও ভুল তথ্যের কারণে তারা পরিস্থিতির প্রকৃত চিত্র বুঝতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
কামাল বলেন, ‘ঘটনা পরম্পরা যেদিকে গিয়েছিল সেদিন (৫ আগস্ট ২০২৪), তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আমাদের, ভুল তথ্যও দেওয়া হয়েছিল।’
তিনি জানান, সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান। এরপর থেকে মূলত আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় সেখানে জীবনযাপন করছেন।
নিজের পরিবারের পরিস্থিতি তুলে ধরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশ ছাড়তে পারেননি, তাদের অনেকে কারাগারে রয়েছেন অথবা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করেন কামাল।
পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন
জুলাই-আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান কামাল তা অস্বীকার করেন। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও আনসার সদস্যরা ৫ আগস্ট দুপুর পর্যন্ত ‘সঠিকভাবেই দায়িত্ব পালন’ করেছেন।
তবে জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
দেশে ফেরার প্রস্তুতির দাবি
দেশে ফেরার বিষয়ে কামাল বলেন, দলীয় নেত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে তারাও দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তার দাবি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ‘ভুয়া’ এবং তারা ন্যায়বিচার পাননি-দেশে ফিরে তা প্রমাণ করতে চান।
তিনি বলেন, দেশে ফিরলে যেকোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত। তবে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকেই নিজের ও পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরেছেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের
১৬ মিনিট আগে
দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতে আমিরের
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। দ্রুত সনদ বাস্তবায়ন না হলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)...
১ ঘন্টা আগে
জামায়াতের প্রদর্শনীতে জুলাই আন্দোলনে আবিদের ভূমিকা
রাজধানীর মিন্টো রোডে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে আয়োজিত ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদের ভূমিকা উঠে এসেছে।২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন আবিদ। সে সময়
২ ঘন্টা আগে
জিয়াউর রহমানকে কর্তৃত্ববাদী মনে করি না: জামায়াত আমির
জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ভূমিকা না থাকায় প্রশ্ন উঠেছে। এর ব্যাখ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রদর্শনীটির মূল বিষয় ছিল কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা এবং এর বিরুদ্ধে মানুষের আন্দোলনের ইতিহাস।...
৩ ঘন্টা আগে
