দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু সরকারের ভূমিকা নয়, বৈশ্বিক নানা কারণও রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্প ও কলকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে। শিল্পকারখানাগুলো যাতে পর্যাপ্ত জ্বালানি পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।” এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এলএনজি আমদানির প্রসঙ্গে রিজভী বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি জ্বালানি সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে এবং আগামী দিনগুলোতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
১ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৭ ঘন্টা আগে
বিএনপির ৪৮ বছরে ৪৮ অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, দলটির সমর্থক ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে বিএনপির ৪৮ বছরের পথচলায় উল্লেখযোগ্য ৪৮টি অর্জনের তালিকা তুলে ধরেছেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া...
৭ ঘন্টা আগে
