জাতীয়

দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজের সন্ধানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


দৌলতদিয়ায় বাসডুবি: নিখোঁজের সন্ধানে তৃতীয় দিনের উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক ইটভাটা শ্রমিকের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটসহ আশপাশের পদ্মা নদী এলাকায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এ অভিযান শুরু করে। এ সময় কোস্টগার্ড মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও নৌযান চলাচলকারীদের নদীতে কোনো মরদেহ বা ভাসমান কিছু দেখলে দ্রুত জানাতে অনুরোধ জানায়।

এদিকে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নারী, শিশু ও বাসচালকসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। মর্মান্তিক এ ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায় এবং ডুবে যায়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সম্ভাব্য নিখোঁজের বিষয়টি নিশ্চিত না হলেও একটি পরিবারের পক্ষ থেকে একজনকে না পাওয়ার দাবি করা হয়েছে। তবে ওই ব্যক্তি বাসটির যাত্রী ছিলেন কি না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, “নিখোঁজের বিষয়টি নিশ্চিত না হলেও সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, যাতে কোনো কিছু অনিশ্চিত না থাকে।”

উদ্ধার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর স্রোত ও তলদেশের অবস্থা বিবেচনায় অভিযান চালাতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।


সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ

রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের

২ ঘন্টা আগে


জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...

২ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...

২ ঘন্টা আগে


জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom