বানিজ্য

ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলালিংকের মূল কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলালিংকের মূল কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। বৈঠকে দেশে ডিজিটাল সেবার বিস্তার, স্মার্টফোনের সহজপ্রাপ্যতা এবং ইন্টারনেট সেবার ব্যয় কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দেশের মানুষের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছানো ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া দেশের সাধারণ মানুষের তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়েছে।


বড় ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা
বড় ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে বড় ব্যবধানে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের

১৩ ঘন্টা আগে


১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব এমপি মাহবুব উদ্দিন খোকনের
১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব এমপি মাহবুব উদ্দিন খোকনের

ফ্যাসিস্ট সরকারের আমলে সঞ্চিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, অর্থপাচার রোধ এবং কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণে দেশের প্রচলিত ১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ...

১ দিন আগে


ক্যামেলস রেটিংয়ের অবসান, ঝুঁকিভিত্তিক তদারকিতে বাংলাদেশ ব্যাংক
ক্যামেলস রেটিংয়ের অবসান, ঝুঁকিভিত্তিক তদারকিতে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়নের দীর্ঘদিনের প্রচলিত ক্যামেলস রেটিং ব্যবস্থা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংক তদারকিতে চালু হয়েছে কম্পোজিট রিস্ক রেটিং (সিআরআর)। এটি কেন্দ্রীয় ব্যাংকের রিস্ক বেসড সুপারভিশন (আরবিএস) বা ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।বাংলাদেশ...

১ দিন আগে


ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু
ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী আমির খসরু

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের দিকে এগোচ্ছে এবং এ নিয়ে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।অর্থমন্ত্রী বলেন, বাজেটকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে বিভিন্ন দিক

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom