ডিজেলে লিটারপ্রতি ৯০ টাকা লোকসান করছে বিপিসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি লিটার ডিজেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ৯০ টাকা লোকসান করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিসি চেয়ারম্যান।
এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে চলতি বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।
এতে আরও বলা হয়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ায় মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। ফলে প্রায় সাড়ে পাঁচ বছর পর বৈদেশিক মুদ্রাবাজারে টাকার অবস্থান সবচেয়ে শক্তিশালী পর্যায়ে এসেছে।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য...
২ ঘন্টা আগে
লিটারপ্রতি ১০ টাকা বেড়েছে প্যাকেটজাত দুধের দাম
বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধ কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে। দাম বৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ ব্যয় কমাতে শিশুদের নিয়মিত দুধ খাওয়ানোও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।গত মাসে মিল্কভিটার...
৪ ঘন্টা আগে
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে ধাপে ধাপে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের...
২ দিন আগে
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১...
৩ দিন আগে
