অপরাধ

ডিএসসিসির সাবেক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দুদকের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ডিএসসিসির সাবেক কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দুদকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে ২৫ কোটি ১৩ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এলইডি বিলবোর্ড স্থাপনে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

মঙ্গলবার (সেপ্টেম্বর ১৬) দুদকের প্রধান কার্যালয়ে এই মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, সিটি করপোরেশনের জমিতে বিজ্ঞাপন ফলক বরাদ্দে প্রতি বর্গফুটে ২০ হাজার টাকা রেট নির্ধারিত থাকলেও তা মাত্র ৮০০ টাকা হারে বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন ডিএসসিসির চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডিএসসিসির আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। তারা হলেন ডিএসসিসির উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান এবং রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন। দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় এই আদেশ জারি করা হয়েছে।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

১ দিন আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

২ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom