ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান
অনলাইন ডেস্ক
ডেঙ্গু মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করবে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জহিরুল ইসলাম এ কথা জানান।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নিচ্ছেন। একইভাবে ডেঙ্গু প্রতিরোধেও প্রতিটি ওয়ার্ডে চিরুনি অভিযান চালানো হবে।"
তিনি পরিচ্ছন্নতার অভ্যাস শৈশব থেকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন তাদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারে। তিনি পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেন, যাতে পরিচ্ছন্নতা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। অভিযানে সহযোগিতার জন্য তিনি ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. নিশাত পারভীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৫ মো. আবু আসলাম এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. নূর-ই-নাজনীন ফেরদৌস।
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
৫৪ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের
১ ঘন্টা আগে
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৪ ঘন্টা আগে
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...
৫ ঘন্টা আগে
