জাতীয়

ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত


ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগ-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে বদলি করে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...

১১ ঘন্টা আগে


দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী

আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু

১১ ঘন্টা আগে


জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী

দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...

১১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom