ডিবির অভিযানে যশোরে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে একটি ভাড়া ফ্ল্যাটে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযানে তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ডিজিটাল আলামত জব্দ করা হয়। আরও দুজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের বিবরণ
ডিবি সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা-এর আওতাধীন ঘোপ সেন্ট্রাল রোডের ‘পপি কটেজ’ নামের ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়।
সেখানে অনলাইনে জুয়া ও বেটিং পরিচালনার সময় ৮-৯ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ সাতজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা
গ্রেপ্তারকৃতরা হলেন-
মোঃ মেহেদী হাসান (৩৪)
আরিফুল শিকদার
হাফিজ (২০)
ফায়াদ আল সুমন (২৫)
মোঃ তামিম (২০)
মোঃ হাফিজ শেখ (২১)
মোঃ হাসিব (২০)
তাদের বাড়ি পিরোজপুর, যশোর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
ডিজিটাল আলামত ও মামলা
পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোনে অবৈধ অনলাইন জুয়ার সাইট পরিচালনা, বেটিং এজেন্সির কার্যক্রম এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের প্রমাণও মিলেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
এ ঘটনায় ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২০, ২৪ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
২ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৩ দিন আগে
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...
৪ দিন আগে
