ঢাকসু নির্বাচনে নারী ভোটাররাই জয়-পরাজয়ের সমীকরণ নির্ধারণ করবে
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
এ নির্বাচনে কোন প্রার্থীরা জয়লাভ করবে, তা নিয়ে চলছে আলোচনা। এমন প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন, যা আলোচনার জন্ম দিয়েছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেছেন যে, ডাকসু নির্বাচনে সেই প্রার্থীরাই জয়লাভ করবে, যারা নারী ভোটারদের সমর্থন পাবে। তার মতে, নারী ভোটাররাই নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে। এমনকি যে সকল নারী সাধারণত রাজনীতি থেকে দূরে থাকেন এবং নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত থাকেন, তারাও এই নির্বাচনে ভোট দিতে যাবেন। তিনি মনে করেন, তারা নীরব এবং অরাজনৈতিক হলেও, তারা অসচেতন বা অবুঝ নন এবং সবকিছুই তারা পর্যবেক্ষণ করেন।
তাজনূভা জাবীন আরও বলেন যে, আগামী জাতীয় নির্বাচনেও একই ধরনের পরিস্থিতি দেখা যাবে। তিনি উল্লেখ করেন, যে সকল নারীকে সাইবার বুলিং করা হয়, যাদের রাজনৈতিক অধিকার দিতে বারবার হিসাব-নিকাশ করা হয়, যাদের শ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না, যাদের অধিকার ও স্বাধীনতায় বিশ্বাস করা হয় না, এবং যাদের মানুষ হিসেবে গণ্য করা হয় না, সেই নারীদের দিকেই জয়লাভের জন্য তাকিয়ে থাকতে হবে। তিনি মনে করেন, সময়ের সাথে সাথে এই প্রবণতা আরও বাড়বে এবং আগের দিন আর নেই।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
৯ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২৩ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
