অপরাধ

ঢাকায় যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হলো ছাত্রদল নেতাকে

৯ মাস আগে


ঢাকায় যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হলো ছাত্রদল নেতাকে

ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাত (২৫) নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সদর উপজেলার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে সিফাতের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন বাবা আলাউদ্দিন হাওলাদার, মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সিফাতকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাত ভোলা জেলা ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার ছেলে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। সাবেক আওয়ামী লীগ সদস্য মো. হেলাল হাওলাদার, তার তিন ছেলে মোহাম্মদ হাসিব, শাকিব ও শিহাবসহ মো. মঞ্জিল এবং আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে তারা আমাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। শেষ পর্যন্ত আজ আমার ছেলেকে প্রাণ দিতে হলো। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

৩ ঘন্টা আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

২ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

২ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom