ঢাকায় আত্মগোপনে থাকা সাবেক মেয়র গোলাম হাসনাইন গ্রেপ্তার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বশির আহমেদকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া থানার মামলা নং-০৪ (তারিখ: ১৩ মে ২০২৫), বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৫/৬ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা দুই আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মামলার তদন্তের অংশ হিসেবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার জানান, গ্রেপ্তার হওয়া দুজন বর্তমানে পাবনা জেলা গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোলাম হাসনাইন রাসেল ও বশির আহমেদকে ঢাকা থেকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারা বর্তমানে জেলা গোয়েন্দা কার্যালয়ে রয়েছেন। ভাঙ্গুড়া থানায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।”
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
৩ ঘন্টা আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
১ দিন আগে
যশোর বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য
বসুন্দিয়া ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্যযশোরের বসুন্দিয়ায় বসুন্দিয়া মডেল দাখিল মাদ্রাসায় গত (৩১ শে আগস্ট ২০২৬) চুরির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সঙ্গে মোঃ নাহিদ হাসান, পিতা—শাহিন দর্জি, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, বসুন্দিয়া (বসুন্দিয়া মডেল মাদ্রাসা খানপাড়া) এলাকার বাসিন্দার নাম
৩ দিন আগে
বরাদ্দের টাকা বাঁচিয়ে ২১ কিলোমিটার খাল খনন, ফেরত ৪০ লাখ ৮০ হাজার টাকা
সরকারি বরাদ্দের অর্থ সাশ্রয় করে দুটি খাল খননের পর অব্যবহৃত ৪০ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সরকারি হিসাব বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে...
৩ দিন আগে
