ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানিয়েছেন।
রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, অনেক এলাকায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে এবং সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আবু সাদিক কায়েমকে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন।
সাদিক কায়েম ২০২৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের এই দুই প্রার্থীর নাম প্রকাশ্যে আসায় রাজধানীর স্থানীয় সরকার নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। যদিও দলীয়ভাবে তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
দলীয়করণ রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার
প্রশাসনের সর্বস্তরে নিলজ্জ দলীয়করণ অব্যাহত রেখে কখনো ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার নামই ন্যায়বিচার। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছিল। ন্যায়বিচার মানে সমাজের সব স্তরের বৈষম্য দূর করে নাগরিকদের জন্য...
১ ঘন্টা আগে
চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক
বাংলাদেশের ছাত্ররাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন শুধু পদ-পদবির হিসাব দিয়ে হয় না। একটি রাজনৈতিক প্রজন্মের কঠিন সময়ে কে রাজপথে ছিলেন, কে কর্মীদের সংগঠিত করেছেন, কে হামলা-নির্যাতন ও কারাবরণের মধ্যেও অবস্থান ধরে রেখেছেন এবং কে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায়ও মাঠে সক্রিয় থেকেছেন-সেই ইতিহাসই একজন কর্মীর রাজনৈতিক পরিচয়ের সবচেয়ে বড় দলিল।বোরহান উদ্দিন ইশরাকের দীর্ঘ রাজনৈতিক...
৬ ঘন্টা আগে
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।রোববার বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের
১ দিন আগে
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সভায় লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার...
১ দিন আগে
