ঢাকাকে ক্লিন ও গ্রীন সিটি গড়তে ব্যাপক পরিকল্পনা: সংসদে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-কে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বেলা ১১টার দিকে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, নগর পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের মাধ্যমে রাজধানীকে আরও বাসযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনাকে ধাপে ধাপে ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে মৌলিক অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ জন নারীপ্রধান পরিবার আর্থিক সহায়তা পেয়েছে। তবে নতুন করে অর্থ ছাপিয়ে কোনো কর্মসূচি পরিচালনা করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা বাড়ানো, প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা যুক্ত করা, টিকা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রসব সুবিধা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদে নগর ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও বিস্তৃত করা বলেও তিনি সংসদে উল্লেখ করেন।
বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
২ ঘন্টা আগে
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
২ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৮ ঘন্টা আগে
