সারাদেশ

ঢাকা ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


ঢাকা ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এই অবরোধের ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। এতে দূরপাল্লার যানবাহন আটকে পড়ে এবং হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই অবরোধ বেলা ১২টার পরও অব্যাহত থাকে। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

সরেজমিনে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার পর ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু হয়। এছাড়া, ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাস স্ট্যান্ড এবং সুয়াদী পাম্প সংলগ্ন এলাকায় সকাল ৮টা থেকেই গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে পদ্মা সেতু পার হয়ে আসা শত শত ট্রাক আটকে পড়ে। ট্রাকচালক আব্দুল খালেক জানান, তারা খুলনা মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিলেন এবং প্রায় চার থেকে পাঁচশো ট্রাক আটকে আছে।


গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী অমল কান্তি এবং নিলয় মাহমুদ জানান, তারা সড়কের এমন অবস্থার কথা জানতেন না। প্রচণ্ড গরমের মধ্যে ভ্যানযোগে ও হেঁটে চলাচল করতে বাধ্য হওয়ায় তারা পরিবার নিয়ে মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন। তবে তারা ভাঙ্গাবাসীর দাবির প্রতি সমর্থন জানান।

বিক্ষোভকারীরা জানান, স্থানীয় প্রশাসন গত তিন দিনের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চালিয়ে যাবেন। অবরোধ চলাকালে তারা ‘রক্ত লাগে রক্ত নে, ভাঙ্গাবাসীর মুক্তি দে,’ ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে,’ এবং ‘আমার মাটি আমার মা, নগরকান্দায় দেবো না’ ইত্যাদি স্লোগান দেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিক্ষোভকারীদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা দুপুর ১২টার পর অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যেহেতু বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি আইনি প্রক্রিয়া চলমান, তাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য অবরোধকারীদের অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের চারটি পয়েন্টে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে এবং কোনো ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবারও একই দাবিতে প্রায় ৯ ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছিল। সে সময় স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধকারীরা সড়ক ছেড়েছিলেন। নির্ধারিত সময় পার হওয়ার পর পুনরায় আজ থেকে তারা অবরোধ শুরু করেছেন।   


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

১ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

২ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১২ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom