স্বাস্থ্য সেবা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘রাইটারস ক্র্যাম্পে বোটক্স’ বিষয়ক কর্মশালার উদ্বোধন

ডেস্ক নিউজ

৭ মাস আগে


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘রাইটারস ক্র্যাম্পে বোটক্স’ বিষয়ক কর্মশালার উদ্বোধন

ছবি: সংগৃহীত


হাতের পেশির জটিল সমস্যা ‘রাইটারস ক্র্যাম্প’ নিরাময়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি বোটক্স ব্যবহারের ওপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে Dhaka Medical College Hospital-এর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হবে।
‘Botox Workshop in Writer’s Cramp’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Dhaka Medical College-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এম জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাহিদ রাইহান, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মুরশেদ বাকী এবং Bangladesh Society of Physical Medicine and Rehabilitation-এর সাধারণ সম্পাদক ডা. এম এ কে আজাদ।
এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. এম এম জামান এবং নিউরোলজিস্ট ডা. রিয়াজ মাহমুদ। তারা অংশগ্রহণকারী চিকিৎসকদের বোটক্স ব্যবহারের আধুনিক পদ্ধতি, প্রয়োগ কৌশল এবং রোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।
অনুষ্ঠানটির বৈজ্ঞানিক সহযোগী হিসেবে রয়েছে Advanced Chemical Industries PLC (ACI PLC)। আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং রাইটারস ক্র্যাম্পসহ বিভিন্ন নিউরোমাসকুলার সমস্যায় আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা সেবা পাবেন।
চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কর্মশালা দেশে ফিজিক্যাল মেডিসিন ও পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহারে চিকিৎসকদের সক্ষমতা

 


ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...

২ ঘন্টা আগে


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৪ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৪ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom