ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা তাদের অবরোধ তুলে নেন।
এর আগে সকাল ১১টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে, বেলা পৌনে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এই কর্মসূচিতে শত শত কর্মকর্তা অংশ নেন।
অবরোধকারীরা অভিযোগ করেছেন যে চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, এছাড়াও আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি (Officer on Special Duty) করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা এর আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেন এবং রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে তারা মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু করেন।
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর
৬ দিন আগে
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু
৬ দিন আগে
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ
টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয়
৬ দিন আগে
গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।পুলিশ জানায়, পশ্চিম রামপুরার বাসিন্দা
৬ দিন আগে
