ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা মডেল মেঘনা আলমের
অনলাইন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী নাকি কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করবেন—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, অতীতে ‘দেশকে সিঙ্গাপুর বানানোর’ প্রতিশ্রুতি বহুবার শোনা গেলেও বাস্তব রূপান্তরের জন্য প্রয়োজন আন্তর্জাতিক মানসিকতা, শিক্ষা ও অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্ব। নিজেকে সেই বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত উন্নয়নই তার অঙ্গীকার।
পোস্টে জানানো হয়, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে স্ট্রিট হ্যারাসমেন্ট ও অনাকাঙ্ক্ষিত হয়রানি রোধ করা যায়। পাশাপাশি নিরাপদ হাঁটা ও সাইকেল ব্যবহারের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসল ও ব্রেস্টফিডিং সুবিধা, শিশুর ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। এসব সুবিধা বস্তিবাসী, পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া সাধারণ মানুষের পরিচ্ছন্ন জীবনযাপন নিশ্চিত করবে বলে দাবি করেন তিনি।
মেঘনা আলম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনব্যবস্থা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
১ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
২ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
২ মাস আগে
সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মো. রাব্বি জানান,
২ মাস আগে
