রাজনীতি

ঢাকা-১৭ আসনের ১৮নং ওয়ার্ডে ডা.এস এম খালিদুজ্জামানের গণসংযোগ

নগর প্রতিনিধি

১২ মাস আগে


ঢাকা-১৭ আসনের ১৮নং ওয়ার্ডে ডা.এস এম খালিদুজ্জামানের গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান শনিবার বিকেল ৪টায় রাজধানীর ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. খালিদুজ্জামান অঙ্গীকার করেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন এবং দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলবেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামী অতীতেও বাংলাদেশে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে এবং শতভাগ দুর্নীতিমুক্তভাবে সেগুলো পরিচালনা করেছে। আগামী দিনেও আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।”

তিনি আরো প্রতিশ্রুতি দেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মৌলিক চাহিদা পূরণসহ উন্নত স্বাস্থ্যসেবা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তিনি নাগরিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মজলিসে কর্মপরিষদ সদস্য ও ঢাকা ১৭ আসনের নির্বাচন পরিচালক  জনাব হেদায়েতুল্লাহ, মহানগরী মজলিশে শুরার সদস্য থানা আমীর  জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সাবেক আমির জনাব এ আর এম মনির ও হোসাইন বিন মানসুর।

অনুষ্ঠান পরিচালনা করেন গুলশান থানা পূর্বের সেক্রেটারি জনাব আব্দুল মোতালেব মইন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ও সাবেক শ্রমিক নেতা জনাব আব্দুল মান্নান মিয়া, গুলশান থানা পূর্বের মজলিসে শূরার সদস্য জনাব মাওলানা তোফাইল আহমদ, জনাব হাসনাইন আমিন রাসেল,জানাব আহসানুল্লাহ  জনাব আব্দুল মোতালেব টিপন ও জনাব তৌহিদুল ইসলাম রিয়াজ ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ থানা নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ ডা. খালেদুজ্জামানকে অভিনন্দন জানান এবং তার নির্বাচনী অঙ্গীকারকে স্বাগত জানান।

 


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

১ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২১ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom