ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জন্য সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান
অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য জায়গা ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে তিনি ঢাকা-১১ সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন বলে উল্লেখ করেন।
তিনি দাবি করেন, এ সময় ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই প্রচেষ্টার ফলে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও প্রতিফলিত হয়েছে।
ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিকুর রহমান লেখেন, স্বল্প সময়ে মানুষ তাঁকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে।
এ ছাড়া নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন তিনি। পোস্টে উল্লেখ করেন, অনেকেই রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। বিশেষভাবে নারী কর্মীদের ভূমিকার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
পোস্টের একপর্যায়ে আতিকুর রহমান বলেন, তাঁর ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানান এবং মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
১৭ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২৩ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
