ঢাবির তিন হলের ফলাফল: শিবির প্যানেল এগিয়ে
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনটি হলের ভোট গণনার পর শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রিটার্নিং কর্মকর্তারা এই ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে, কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের গণনায়, ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১ ভোট পেয়েছেন, যেখানে আবিদুল ইসলাম পেয়েছেন ১৮১ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে উমামা ফাতেমা ১৫৩, শামীম হোসেন ১৪১, আবদুল কাদের ৪৭ এবং বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯ ভোট পেয়েছেন, আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ এবং মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।
অমর একুশে হলের ফলাফলে, ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪ ভোট পেয়েছেন, যেখানে আবিদুল ইসলাম ১৪১ ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থীর প্রাপ্ত ভোট হলো: উমামা ফাতেমা ৯০, শামীম হোসেন ১১১, আবদুল কাদের ৩৬ এবং বিন ইয়ামিন মোল্লা ১। এই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬ ভোট পেয়েছেন, তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ এবং মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।
ভোট গণনার বিস্তারিত প্রক্রিয়া চলছে এবং চূড়ান্ত ফলাফল পরবর্তীতে জানানো হবে।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৮ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
