ডারউইন টেস্টের জয়ে র্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। এর পুরস্কার হিসেবে ব্যাটিং র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন তিনি। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। নয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে আলোচনায় আসা তানজিদ হাসান র্যাংকিংয়ে অবিশ্বাস্য ৮৪ ধাপ এগিয়েছেন। বাঁহাতি এই ওপেনার এখন ৮৮ নম্বরে অবস্থান করছেন।
দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৩০ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলা মেহেদী হাসান মিরাজও পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম হয়েছেন। তবে এক ইনিংসে শূন্য রানে ফেরায় লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ১৮ নম্বরে থাকা মুশফিকুর রহিমই এখন সবার ওপরে।
বোলিংয়েও উন্নতি
বোলিং র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই পেসার ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮ নম্বরে। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে এটিও তার ক্যারিয়ারের সেরা অবস্থান।
দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। তাইজুল ইসলাম ১১ নম্বর অবস্থান ধরে রেখেছেন। তিন উইকেট পাওয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম হয়েছেন। নাহিদ রানা এক ধাপ পিছিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন।
অলরাউন্ডার র্যাংকিংয়ে মিরাজ তিন নম্বর অবস্থান ধরে রেখেছেন। তার রেটিং বেড়ে হয়েছে ৩২০। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, যার রেটিং ৪৪৬ পয়েন্ট।
এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনা শেষে আগামী বছর নতুনভাবে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার বিপিএল নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ...
২ ঘন্টা আগে
ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামতে পারে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরপর কেপ ভার্দেকে ভারতে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, আগামী
১ দিন আগে
ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনির পরিবারে এসেছে নতুন অতিথি। এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ম্যাক্সওয়েল। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক
১ দিন আগে
বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’
বহুল আলোচিত দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। নতুন ক্লাবে যেন ‘নিজ ঘরে’ ফিরে আসার অনুভূতি পাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।রদ্রিকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। জার্মান কোচের বিশ্বাস, রদ্রির আগমন শুধু বার্সেলোনার মাঝমাঠের শক্তিই বাড়াবে না,
১ দিন আগে
