ডাকসু সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি, আলেমদের সাধুবাদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা থেকে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন-দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের আলোকচিত্র স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায়। শাপলা চত্বরের আন্দোলন ও তৎকালীন ঘটনাবলির ছবি সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি অঙ্গনের কয়েকজন আলেম ও সংশ্লিষ্টরা।
ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ঘটনাবলি এবং সেখানে অংশ নেওয়া মানুষের আন্দোলন ও প্রতিরোধের বিভিন্ন আলোকচিত্র গুরুত্বের সঙ্গে প্রদর্শন করা হয়েছে। এ উদ্যোগকে দেশের সাম্প্রতিক ইতিহাস সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট আলেমরা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনের ওপর যে দমন-পীড়ন হয়েছে বলে তারা মনে করেন, তার ইতিহাস দেশের মানুষের জানা প্রয়োজন। ডাকসুর সংগ্রহশালায় এসব ছবি সংরক্ষণ করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শাপলা সেকশনের গবেষক মুহিম মাহফুজও উদ্যোগটির প্রশংসা করেন। তার মতে, শাপলা চত্বরের ঘটনাকে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে দেখার সুযোগ রয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরের ইতিহাস ছাড়া জুলাইয়ের ইতিহাসকে পূর্ণাঙ্গভাবে বোঝা কঠিন-এমন একটি দৃষ্টিভঙ্গি থেকেই তিনি বিষয়টিকে দেখেন।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, ডাকসুর মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সংগ্রহশালায় ২০১৩ সালের ৫ মে-এর ঘটনাবলির আলোকচিত্র সংরক্ষণ তাৎপর্যপূর্ণ। তবে তার মতে, এসব ঘটনার পূর্ণাঙ্গ ইতিহাস তুলে ধরতে তথ্য-প্রমাণভিত্তিক অনুসন্ধান ও ন্যায়বিচারের বিষয়টিও গুরুত্ব পাওয়া প্রয়োজন।
শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন ডাকসুর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের সংগঠন প্রকাশিত ‘শহীদনামা’ সংগ্রহশালায় সংরক্ষণ করায় তারা আনন্দিত। ভবিষ্যতে শাপলা চত্বরের স্মৃতি ও ইতিহাস নিয়ে আরও আলোচনা, প্রদর্শনী, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের প্রত্যাশাও জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ ২০১৩ সালের ৫ মে-এর ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ওই সময়ের আন্দোলন ও পরবর্তী ঘটনাপ্রবাহ ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে। ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ছবি ও ইতিহাস স্থান পাওয়ায় তিনি ডাকসু নেতাদের ধন্যবাদ জানান।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মাহ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী বলেন, ২০১৩ সালের হেফাজতের আন্দোলনকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তার ভাষ্য, ওই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের ভূমিকা ও আত্মত্যাগ ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ইতিহাসে হেফাজতে ইসলামের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। তিনি সংগঠনটির কর্মকাণ্ডকে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে বলে উল্লেখ করেন।
আলেমদের বক্তব্যে ডাকসুর সংগ্রহশালায় শাপলা চত্বরের ইতিহাস সংরক্ষণের উদ্যোগের প্রতি সমর্থনের পাশাপাশি ঘটনাটির পূর্ণাঙ্গ ও তথ্যনির্ভর ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে এসেছে। সংশ্লিষ্টদের মতে, সংগ্রহশালায় আলোকচিত্র সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে এসব ঘটনার দলিল, গবেষণা ও বিভিন্ন পক্ষের বক্তব্য সংরক্ষণ করা হলে নতুন প্রজন্মের জন্য তা আরও কার্যকর ঐতিহাসিক নথি হিসেবে কাজ করতে পারে।
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
১ দিন আগে
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর
২ দিন আগে
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...
৬ দিন আগে
