রাজনীতি

দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ওই তালিকায় থাকা মাদারীপুর-২ আসনের মনোনয়ন স্থগিত করা হয়। নতুন তালিকায় ওই আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

নতুন ঘোষিত ৩৬ আসনের মধ্যে উল্লেখযোগ্যভাবে টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা–৯ আসনে হাবিবুর রহমান, ঢাকা–১০–এ শেখ রবিউল আলম, সিলেট–৪–এ আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ–১–এ রেজা কিবরিয়া এবং চট্টগ্রাম–৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঘোষিত আসনসমূহ

ঠাকুরগাঁও–২, দিনাজপুর–৫, নওগাঁ–৫, নাটোর–৩, সিরাজগঞ্জ–১, যশোর–৫, নড়াইল–২, খুলনা–১, পটুয়াখালী–২, বরিশাল–৩, ঝালকাঠি–১, টাঙ্গাইল–৫, ময়মনসিংহ–৪, কিশোরগঞ্জ–১, কিশোরগঞ্জ–৫, মানিকগঞ্জ–১, মুন্সিগঞ্জ–৩, ঢাকা–৭, ঢাকা–৯, ঢাকা–১০, ঢাকা–১৮, গাজীপুর–১, রাজবাড়ী–২, ফরিদপুর–১, মাদারীপুর–১, মাদারীপুর–২, সুনামগঞ্জ–২, সুনামগঞ্জ–৪, সিলেট–৪, হবিগঞ্জ–১, কুমিল্লা–২, চট্টগ্রাম–৩, চট্টগ্রাম–৬, চট্টগ্রাম–৯, চট্টগ্রাম–১৫ ও কক্সবাজার–২।

দুই দফায় ঘোষিত প্রার্থীদের তালিকা নিয়ে এখন পর্যন্ত প্রায় সবগুলো আসনেই মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দলটির আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন বা নতুন নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৬ ঘন্টা আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

২৩ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১ দিন আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom