চুক্তি দরকষাকষিতে বাংলাদেশের দুর্বলতা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
অনলাইন ডেস্ক
ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যে দরকষাকষির ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
অন্যদিকে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য কেনার সুযোগ কম, তবে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ ‘বাংলাদেশ-মার্কিন ট্যারিফ চুক্তি: কীভাবে বাণিজ্য সুবিধা হতে পারে’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এই মন্তব্য করেন।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য দরকষাকষিতে আমাদের দক্ষতা বৃদ্ধি জরুরি। তিনি স্বীকার করেন, বর্তমানে বাণিজ্য খাতের দরকষাকষিতে বাংলাদেশ দুর্বল। এই দক্ষতা বাড়াতে আরও মনোযোগী হতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার চেষ্টা করছে। বাণিজ্য খাতে সংস্কার আনার লক্ষ্যে সমন্বিত অনলাইন সেবাও চালু করা হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, শুল্কের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বাংলাদেশ ছয় মাসের নোটিশে সফল হয়েছে। তবে, তিনি পুনর্ব্যক্ত করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য কেনার সুযোগ সীমিত। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে আগ্রহী।
এই লক্ষ্যে, যুক্তরাষ্ট্র থেকে তিন লাখেরও বেশি গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব আরও বলেন, পণ্য রপ্তানি বাড়াতে হলে অবশ্যই পণ্যে বৈচিত্র্য আনতে হবে।
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
২৮ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৪ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
৮ ঘন্টা আগে
