অপরাধ

চট্টগ্রামের বহিঃনোঙর এলাকা: সিমেন্ট পাচারের চেষ্টায় ২৪ জন আটক

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


চট্টগ্রামের বহিঃনোঙর এলাকা: সিমেন্ট পাচারের চেষ্টায় ২৪ জন আটক

চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ২৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত দুটি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তরের সময় পাচারকারীদের হাতেনাতে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। আটক ব্যক্তি, জব্দকৃত সিমেন্ট এবং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

১ দিন আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

২ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

২ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom