জেলার খবর

চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার, উৎস খতিয়ে দেখছে পুলিশ

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো ব্যবহৃত। তবে এগুলোর ধরন, উৎস এবং কীভাবে নালায় পৌঁছেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর একদিন আগে, শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র‌্যাব-৭।

উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি সাদা বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো নালার পাশে সাজিয়ে রাখতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গুলিগুলোর উৎস ও সংশ্লিষ্টতা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগের ভাইভা বোর্ডে বহিরাগত উপস্থিতির অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় তথ্যসংগ্রহকারী নিয়োগের মৌখিক পরীক্ষায় বহিরাগত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি নিয়োগ পরীক্ষার ভাইভা বোর্ডে দায়িত্ববহির্ভূত একজন ব্যক্তি উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্রশ্ন করেছেন, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।শনিবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে...

১৬ ঘন্টা আগে


টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ
টঙ্গিবাড়ীতে ৮০ বছর বয়সী বৃদ্ধের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রিকে কেন্দ্র করে পরিবারে উদ্বেগ ও বিরোধ দেখা দিয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকে একের পর এক জমি বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন তার সন্তানরা।শনিবার (২৫...

১৭ ঘন্টা আগে


বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিলা ইসলাম (৩৫) আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

১ দিন আগে


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলের মরদেহ দেখলেন পুলিশ কনস্টেবল

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুহিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে অন্য দিনের মতোই দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। কিন্তু সেখানে গিয়ে তিনি জীবনের সবচেয়ে মর্মান্তিক বাস্তবতার মুখোমুখি হন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, নিহত শিশুটি তারই ছেলে।শুক্রবার (২৪ জুলাই)...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom