চট্টগ্রামে লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টায় নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দান-এ আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে নিজেদের মতামত ও অবস্থান তুলে ধরছেন।
মহাসমাবেশ ঘিরে লালদিঘি ময়দান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশ চলছিল এবং পর্যায়ক্রমে বিভিন্ন দলের শীর্ষ ও স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন। আয়োজকদের দাবি, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক সংস্কার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিকে সামনে রেখেই এ মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও বাস্তবে সেই নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।শনিবার (১৩ জুন) বিকেলে লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।বক্তব্যে তিনি প্রয়াত দেলাওয়ার হোসাইন
৭ ঘন্টা আগে
বাজেটে মৌলিক অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়: নাহিদ ইসলাম
সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ থাকলেও দেশের প্রয়োজনীয় মৌলিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এ বাজেটের মাধ্যমে সম্ভব নয়।শুক্রবার (১২ জুন) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায়...
১ দিন আগে
রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা উত্তর জামায়াতের সাইকেল র্যালী
জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন এবারের বাজেটে নেই; বরং এটি পুরোনো ধারার বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকার ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার পথ উন্মুক্ত করেছে।শুক্রবার সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে...
১ দিন আগে
৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ দশমিক ৪৩ শতাংশ।মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জনমুখী বাজেট...
৪ দিন আগে
