চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের অবস্থান, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে জোটটি। স্মারকলিপিতে জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরের লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খানের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি হস্তান্তর করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, হঠাৎ করে দেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটে পড়ল কেন, সরকারকে তার জবাব দিতে হবে। চট্টগ্রামের অধিকাংশ এলাকায় কয়েক দিন ধরে গ্যাস না থাকায় সাধারণ মানুষ, শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ সংকটের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানো এবং ‘ভূতুড়ে’ বিলের মাধ্যমে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে নজরুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। অবৈধ মজুতদারি, সিন্ডিকেট কিংবা কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার অস্থিতিশীল করা হচ্ছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার আহ্বান জানান তিনি।
জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দ্বিতীয় বার্ষিকী চললেও এখনো শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়নি। দ্রুত গেজেট প্রকাশ করে তাদের পরিবারের রাষ্ট্রীয় মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানান।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ‘ভূতুড়ে’ বিল বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানান।
কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি বাস্তবায়নের পাশাপাশি জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
‘স্বৈরাচারীরা কখনো ফিরে আসতে পারেনি, শেখ হাসিনাও ফিরবেন না’—মুফতি আমির হামজা
স্বৈরাচারী শাসকদের কেউ ইতিহাসে ক্ষমতায় ফিরে আসতে পারেনি, তাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলন এবং স্থানীয় প্রশাসন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার...
২০ ঘন্টা আগে
সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির গেটের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫
২০ ঘন্টা আগে
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...
৪ দিন আগে
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...
৭ দিন আগে
