চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে নুর ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
৪০ মিনিট আগে
গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ গোডাউন
গাজীপুর নগরীর কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গোডাউন মালিকদের দাবি, আগুনে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়া বাড়ি এলাকার বাচ্চু মিয়ার
৭ দিন আগে
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে
১৫ দিন আগে
১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ...
১৬ দিন আগে
