চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও বাড়তে পারে।
সর্বশেষ গত ২৯ জুন মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে নোঙর করে এমভি হাই জু। সীতাকুণ্ডের ডায়নামিক শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ভাঙার জন্য আনা জাহাজটিতে রাত প্রায় পৌনে ২টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল ওঠে বলে অভিযোগ করা হয়েছে।
আমদানিকারকের দাবি, দস্যুরা জাহাজের নাবিকদের জিম্মি করে প্রায় এক কোটি টাকা মূল্যের স্পেয়ার পার্টসসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করে নিয়ে যায়।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনাম চৌধুরী বলেন, একসময় প্রায় শূন্যের কোঠায় নেমে আসা চুরি ও জলদস্যুতার ঘটনা সাম্প্রতিক সময়ে আবার বাড়তে শুরু করেছে। সংঘবদ্ধ চক্র বিদেশি জাহাজ থেকে মূল্যবান যন্ত্রাংশ লুট করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও জলসীমার নিরাপত্তার দায়িত্বে যৌথভাবে কাজ করছে কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং নৌ-পুলিশ।
কোস্ট গার্ড (পূর্ব জোন)-এর জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাকৃতিক প্রতিবন্ধকতা, অননুমোদিত নৌযানের অবাধ চলাচল, নিয়ন্ত্রণহীন জেলে নৌকা এবং স্থানীয় এজেন্টদের কিছু অনিয়ম ও গাফিলতির কারণে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এদিকে বহির্নোঙরে ধারাবাহিক দস্যুতার ঘটনায় উদ্বেগ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সংগঠনটি দ্রুত নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং দস্যু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ব্যবসায়ীদের মতে, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমবে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ওপর।
জুলাইয়ের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স ২২৯ কোটি ৯৪ লাখ ডলার, শীর্ষে ইসলামী ব্যাংক
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে।রোববার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য
৩ দিন আগে
টানা বৃষ্টিতে কাঁচামরিচের ঝাল এখন দামে, কেজি ৩২০ টাকা পর্যন্ত
টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। শাক-সবজির পাশাপাশি কাঁচামরিচের বাজারেও দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়, যা এক সপ্তাহ আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার
৫ দিন আগে
বাধ্যতামূলক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক
বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধে আইন যথাযথভাবে বাস্তবায়ন না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এই ব্যবস্থায় দেশভেদে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ...
৬ দিন আগে
টানা বৃষ্টিতে রাজধানীতে সবজির বাজারে অস্থিরতা, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় অধিকাংশ সবজির দাম এখন শত টাকার ওপরে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি...
৮ দিন আগে
