জেলার খবর

চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণার হতে পারে

ডেস্ক রিপোর্ট

২ মাস আগে


চট্টগ্রাম ৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াত প্রার্থীকে বিজয়ী ঘোষণার হতে পারে

ছবি: সংগৃহীত


২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবুল কাশেম এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।

নির্বাচনের পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবুল কাশেমের বিরুদ্ধে ঋণ ও বিলখেলাপির অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন মাহমুদুল হাসান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আবুল কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী মাহমুদুল হাসানকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে আবুল কাশেম রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এরপর নির্বাচন কমিশন মাহমুদুল হাসানকে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে। ২০১২ সালের ৮ আগস্ট আদালতের রায়ের পর মাহমুদুল হাসান জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সেদিন তৎকালীন স্পিকার মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করান।
এদিকে আজ সীতাকুণ্ড-৪ আসনের বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ।

তবে পার্থক্য হলো, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও শপথ নিতে পারেননি। অন্যদিকে ২০০৯ সালের জানুয়ারিতে আবুল কাশেম অন্যান্য নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেন এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। এরপর বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান তার বিরুদ্ধে নির্বাচনী মামলা করেন। অভিযোগ ছিল, মনোনয়নপত্র দাখিলের সময় আবুল কাশেম ঋণ ও বিলখেলাপি ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হাইকোর্ট এবং পরে আপিল বিভাগ তার নির্বাচন অবৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশন তার সংসদ সদস্যপদ বাতিল করে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে।

সীতাকুন্ড-৪ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। পুনরায় ভোটও হতে পারে অথবা তাকে বিজয়ী ঘোষণা করতে পারে। আপিল বিভাগের পূর্নাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে।

এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, সাধারণ কমন সেন্স অনুযায়ী বলা যায়, উক্ত নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া জামায়াতে ইসলামের প্রার্থীকে এ আসনে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করতে পারে। কিংবা আদালতের পূর্ণাঙ্গ রায় পাবার পর নিবাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে।


সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী
সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে...

২৩ ঘন্টা আগে


শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা

১ দিন আগে


অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান

অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...

১ দিন আগে


বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom