জাতীয়

চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই চিকিৎসা নেবেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই চিকিৎসা নেবেন জামায়াত আমির

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানোর লক্ষ্যে ভবিষ্যতে দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের প্রায়শই চিকিৎসার জন্য বিদেশে যেতে দেখা যায়। এতে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সাধারণ মানুষ যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসা ব্যবস্থার উপরই নির্ভর করেন। দেশের সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারেন না, সেখানে আমারও বিদেশে যাওয়া উচিত নয়।

জামায়াত আমির দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার দীর্ঘদিনের আস্থার কথা পুনর্ব্যক্ত করে বলেন, এই ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে তিনি আল্লাহর ওপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি অন্যান্য রাজনীতিবিদদেরও দেশে চিকিৎসা নিতে উৎসাহিত করে বলেন, চিকিৎসা বাংলাদেশেই আছে, চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। তিনি আরও মন্তব্য করেন, রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে দেশের চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করে তা পূরণের সুযোগ তৈরি হতো।

এছাড়াও, দেশের মানুষকে একটি ভয়হীন, মানবিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান জামায়াত আমির।


‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী

বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...

১০ ঘন্টা আগে


ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...

১২ ঘন্টা আগে


ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল

আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন

১৪ ঘন্টা আগে


দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom